অনেকে যখন নতুন আসেন ফেসবুকে তখন তারা ফেসবুকের বাংলা লেখা খুব ছোট দেখে থাকেন। যা অনেকের পক্ষে পড়া বা বুঝা সম্ভব হয়ে উঠেনা। আমি নিজেও এই একই অসুবিধার সম্মুখিন হয়েছিলাম।
তাই যারা নতুন যারা বাংলায় লেখতে চান, এবং পড়তে চান তাদের জন্য আমার এই লেখা। আমার এই নির্দেশিত পথ আপনাকে শুধু ফেসবুক নয়, বাংলা ব্লগ গুলো যেমন- ওয়ার্ডপ্রেস নির্ভর ব্লগ, মজিলা বা গুগুলেও বাংলা টাইপ গুলো পরিষ্কার দেখাতে সাহায্য করবে।
এর জন্য প্রথমে আপনি এই লিংক থেকে গিয়ে গিয়ে সুলাইমান লিপি ফন্ট ডাউনলোড করেন। আর এই পেজের নির্দেশ মত তা আপনার পিসিতে ইন্সটল করেন।
২য়তঃ আপনি এই পেজে গিয়ে ৪টি লিংক পাবেন, তার থেকে যে কোন একটি লিংক থেকে অভ্র ইউনিকোড সফট ওয়ার ডাউন লোড করেন। তারপর আপনার পিসিতে ইন্সটল করেন। ইন্সটল করার পর আপনার ডেক্সটপের কোনে এইরূপ একটি কালো বার আসবে
করার পর আপনি F12 চাপ দিয়ে লিখতে শুরু করুন। বিন্দাস লিখতে পারবেন বাংলা আবার ইংরেজি লিখতে গেলে F12তে চাপুন এবার ইংরেজিতে লিখতে পারবেন।
৩। এবার এই সাইট থেকে ফন্ট ফিক্সার ডাউনলোড করে আপনার পিসিতে ইন্সটল করুন। এবং যে বক্স আসবে তাতে সুলাইমান ফন্ট সিলেক্ট করে ওকে করুন। ব্যাস আপনার সামনে যাদুর মতো সব ফকফকা হয়ে আসবে। .
অগাষ্ট 29, 2010 at 3:13 অপরাহ্ন |
সুন্দর। নতুনদের কাজে লাগবে।
অগাষ্ট 29, 2010 at 7:00 অপরাহ্ন |
পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
অগাষ্ট 31, 2010 at 2:00 পুর্বাহ্ন |
আমিও অভ্র কী বোর্ড সফটওয়্যার ব্যবহার করছি, এর ফনেটিক অপশন ব্যবহার করে । খুব সহজ লাগে । সব ঠিক আছে তবে google chrome browser এ বাংলা লেখা কিছু কিছু বোঝা যায় না । ভাই এই সমস্যার কোন সমাধান আছে কি ?
আর যারা নতুন তাদের লিখা ওয়ার্ড প্রেস শো হয় না, কারন new posted blog নামে কোন অপশন ওয়ার্ড প্রেস এ নাই । যারা নতুন তাদের লিখা অদেখা রয়ে যায় এখানে ।
কোন সমাধান জানালে খুশি হব ।
অগাষ্ট 31, 2010 at 5:44 পুর্বাহ্ন |
আপনি কি আপনার পিসিতে সুলেমানি ফন্ট ইন্সটল করার পর ফন্টফিক্সার দিয়ে ঐ সুলেমানি ফন্টকে আপনার পিসির ডিফল্ট ফন্ট সিলেক্ট করছিলেন? না করে থাকলে করে দেখেন।
২য় প্রশ্নের বিষয়ে আমার জানা নাই। ধন্যবাদ।